Showing posts with label আমি মাঝে মাঝে আনমনা হই. Show all posts
Showing posts with label আমি মাঝে মাঝে আনমনা হই. Show all posts

আমি মাঝে মাঝে আনমনা হই


আমি মাঝে মাঝে আনমনা হই
কথা ও সুর: আবুল আলা মাসুম

আমি মাঝে মাঝে আনমনা হই
শুধু তোমার মাঝে ডুবে রই
আর তোমার প্রেমে ডুবে রই ॥

তুমি সাঁঝের বেলা খোলা জানালাতে
তুমি বিকেল বেলা নীল আকাশে
সব কল্পনা আল্পনা জুড়ে শুধু তুমি
স্বপ্ন জুড়ে অথৈ ॥

তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে
আসো পড়ার টেবিলে সন্ধ্যা রাতে
তুমি উদাস দুপুর হয়ে আমার হৃদয়ে
একান্ত প্রিয় বই ॥

তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল
এই মনের নায়ে ওড়াও স্বপ্নের পাল
তাই আল্লাহ তোমাকে মনের গহীনে
যতন করে লই॥