Showing posts with label বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়. Show all posts
Showing posts with label বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়. Show all posts

বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়

 

বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়
 এই বিজয় তোমার আমার 
বর্ণচোরা অন্য কারো নয়।। 

 দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে 
 বলল হেসে হেসে 
স্বপ্ন দেখো স্বপ্ন বুনো কিসের ভাবনা ভয়
 এ বিজয় তোমার আমার 
স্বার্থলোভী অন্য কারো নয়।। 

 বুকের মাঝে বয়ে বেড়াই স্মৃতির বারুদ নদী 
 এই নদী জ্বলবে আবার দখলদারের আঘাত আসে যদি
  
শিকলভাঙ্গা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে
 বলল উড়ে উড়ে 
দূর আগামীর খাতায় আঁকো আপন পরিচয় 
এ বিজয় তোমার আমার 
ভিনদেশীদের অন্য কারো নয়।।