Showing posts with label নজরুল. Show all posts
Showing posts with label নজরুল. Show all posts

শোন শোন, ইয়া ইলাহী,

শোন শোন, ইয়া ইলাহী,
আমার মোনাজাত।
তোমারি নাম জপে যেন,
(আমার) হৃদয় দিবস-রাত।।

যেন কানে শুনি সদা
তোমারি কালাম হে খোদা,
(আমি) চোখে যেন দেখি শুধু,
(দেখি) কোরআনের আয়াত।।

মুখে যেন জপি আমি
কলেমা তোমার দিবস-যামী,
(তোমার) মসজিদেরি ঝাড়ু-বরদার,
(খোদা) হোক আমার এ হাত।
সুখে তুমি, দুখে তুমি,
চোখে তুমি, বুকে তুমি,
এই পিয়াসি প্রাণে খোদা
(খোদা) তুমি আবহায়াত।।

ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ

  ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ

ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ এলো আবার দুস্‌রা ঈদ
কোর্‌বানি দে কোর্‌বানি দে শোন্‌ খোদার ফর্‌মান তাকিদ।।

এমনি দিনে কোর্‌বানি দেন পুত্রে হজরত ইব্‌রাহীম,

তেমনি তোরা খোদার রাহে আয় রে হবি কে শহীদ্।।
মনের মাঝে পশু যে তোর আজকে তারে কর্ জবেহ,
পুল্‌সেরাতের পুল হতে পার নিয়ে রাখ্ আগাম রসিদ্।।
গলায় গলায় মিল্ রে সবে ভুলে যা ঘরোয়া বিবাদ,
মিলনের ঈদগাহ্‌ গড়ে তোল্‌ প্রাণ দিয়ে তার তোল্‌ বুনিয়াদ।।
মিলনের আর্‌ফাত ময়দান হোক আজি গ্রামে গ্রামে,
হজের অধিক পাবি সওয়াব এক হলে সব মুসলিমে।
বাজবে আবার নূতন করে দ্বীনি ডঙ্কা, হয় উমীদ্।।
ইসমাইলের মতন যদি কোর্‌বানি পারিস হতে
দেখব আবার তোদের মাঝে দিশারি মুসা, খালিদ।।

মোহাম্মদ নাম জপেছিলি

মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে।
তাই কিরে তোর কণ্ঠেরি গান, (ওরে) এমন মধুর লাগে।।

ওরে গোলাপ নিরিবিলি
নবীর কদম ছুঁয়েছিলি —
তাঁর কদমের খোশবু আজো তোর আতরে জাগে।।

মোর নবীরে লুকিয়ে দেখে
তাঁর পেশানির জ্যোতি মেখে,
ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে।।

ওরে ভ্রমর তুই কি প্রথম
চুমেছিলি তাঁহার কদম,
গুন্‌গুনিয়ে সেই খুশি কি জানাস্‌ রে গুল্‌বাগে।।

হে নামাজী আমার ঘরে

হে নামাজী আমার ঘরে

কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

হে নামাজী আমার ঘরে
নামাজ পড় আজ
দিলাম তোমার চরণ তলে
হৃদয় জায়নামাজ ॥

আমি গুনাহগার বেখবর
নামাজ পড়ার নাই অবসর
চরণ ছোঁয়ায় এই পাপীরে
কর সরফরাজ ॥

তোমার ওজুর পানি মোছ
আমার পীরহান দিয়ে
আমার এ ঘর হোক মসজিদ
তোমার পরশ নিয়ে।

যে শয়তানের ফন্দিতে ভাই
খোদায় ডাকার সময় না পাই
সেই শয়তান যাক দূরে
শুনে তাকবীরের আওয়াজ ॥