Showing posts with label করবো না পাপ কোনো মতে. Show all posts
Showing posts with label করবো না পাপ কোনো মতে. Show all posts

করবো না পাপ কোনো মতে

 
করবো না পাপ কোনো মতে
জীবন হবে আলোয় ঘেরা
থাকবো মুস্তাকিমের পথে!
মানুষ হবো সবার সেরা ।

“প্রতি ক্ষণে আল্লাহ তায়ালার
স্বরণ রাখবো আমার মনে,
আযাযীলের প্ররোচনা
ঠাই দেবো না মনের কোণে,
ছড়িয়ে দেবো দ্বীনের আলো
সেই আলোতে হাসবে ধরা।।

করবো না পাপ কোনো মতে
জীবন হবে আলোয় ঘেরা
থাকবো মুস্তাকিমের পথে!
মানুষ হবো সবার সেরা।

ধারণ করবো মনের মাঝে
আল কোরানের অপার আলো
আলোর পথের পথিক হবো
যে পথে নেই আঁধার কালো।
মন্দ কাজকে পায়ে পিষে
গড়বো ভালোর বসুন্ধরা।

করবো না পাপ কোনো মতে
জীবন হবে আলোয় ঘেরা
থাকবো মুস্তাকিমের পথে!
মানুষ হবো সবার সেরা।