Showing posts with label খাদিজার মত যদি জীবন গড়ো. Show all posts
Showing posts with label খাদিজার মত যদি জীবন গড়ো. Show all posts

খাদিজার মত যদি জীবন গড়

খাদিজার মত যদি জীবন গড়ো

মা ফাতেমার মত পাবে সন্তান

তোমার জীবন হবে আনন্দময়

আয়েশার মত হও আদর্শবান।


বেদ্বীনের রঙে রাঙিওনা জীবন 

কোরআন হাদিস কর তোমার আপন ।

তোমার নিজেকে সপ দ্বীনের তরে 

তোমার আপন হবে আল্লাহ মহান।


লালসার পানে কভু বাড়িও না হাত

রাবেয়ার মতো তুমি করো ইবাদত

গাজালির মত যেন জীবনটা হয়

দোজাহানে পাবে তুমি পাবে সম্মান।