Showing posts with label গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি. Show all posts
Showing posts with label গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি. Show all posts

গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি

 গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি

নিষ্পাপ ফুলে কার মমতা থাকে?

কে এমন রঙ মেখে দিয়েছে তাকে?

এতোটা অপাপ ফুল এতোটা সুখি

চিত্তে শান্তি ভরা মুগ্ধমুখি।

এতোটা অপাপ ফুল এতোটা সুখি

চিত্তে শান্তি ভরা মুগ্ধমুখি।

ডগ মগ ফুটে থাকে পাতার ফাকে।

কে এমন রঙ মেখে দিয়েছে তাকে?

এই যে বাতাসে তার পাপড়ি দোলে

কেঁপে কেঁপে নুয়ে সুখের কোলে।

এই যে বাতাসে তার পাপড়ি দোলে

কেঁপে কেঁপে নুয়ে সুখের কোলে।

কানে কানে কিছু যেন বলছে কাকে?

কে এমন রঙ মেখে দিয়েছে তাকে?

গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি

নিষ্পাপ ফুলে কার মমতা থাকে?

কে এমন রঙ মেখে দিয়েছে তাকে?

কে এমন রঙ মেখে দিয়েছে তাকে?

কে এমন রঙ মেখে দিয়েছে তাকে?

কে এমন রঙ মেখে দিয়েছে তাকে?