Showing posts with label এই বৈরী বাতাসে ওড়ে জাহাজের পাল. Show all posts
Showing posts with label এই বৈরী বাতাসে ওড়ে জাহাজের পাল. Show all posts

এই বৈরী বাতাসে ওড়ে জাহাজের পাল

 এই বৈরী বাতাসে ওড়ে জাহাজের পাল

দাঁড় টানা হয় যদি খুব বেসামাল

তবু ভয় নেই ভয় নেই হে নাবিক

সামনে এগিয়ে চলো বিশ্বাসে—

যদি তুমুল তুফানও আসে চারিদিক ||

.

প্রতিকূল স্রোতের এই অথৈ সাগর

মাতুক যতই তার উল্লাসে, 

যতই হানুক তার ঢেউয়ের আঘাত

মনোবল রেখো প্রতি নিঃশ্বাসে।

তুমি সম্মুখে ছুটে চলো নির্ভয়ে—

পথে আসবেই যতো বাঁধা সাময়িক ||

::

কুয়াশার মাঝে পরে হারাইলে দিক

কম্পাসে দেখে পথ চিনে নিও।

অসীম আঁধারে যদি নেমে আসে রাত

নিশানার তারা গুনে চলো নির্ভীক।

::

মাঝপথে আসে যদি লালসার ডাক

ফুলের সাজানো শত বন্দর,

লক্ষ্য ভুলে গিয়ে উদাস হয়ে

ফেল না জাহাজী তব নোঙ্গর।

তুমি লক্ষ পানে যেও এগিয়ে—

ছিড়ে ছলনার যতো জাল দৈনিক ||