Showing posts with label আমরা সকল দেশের শিশু যাব. Show all posts
Showing posts with label আমরা সকল দেশের শিশু যাব. Show all posts

আমরা সকল দেশের শিশু যাব

 আমরা সকল দেশের শিশু যাব

নবীর মদিনায়!

তোরা- সঙ্গে যাবি আয়

আয় আয় আয় 

তোরা- সঙ্গে যাবি আয়


আমার- নবীর মদীনাতে

খোদার রহম দিনে রাতে,

সবাই সেথা ভালোবেসে

ভালোবাসা পায়।।


নবীর পথে চলে সবাই

পায় যে দ্বিনের আলো,

আর নবীর মুহব্বতে ডুবে

সবাই বাসে ভালো।।


সেথা- রহমতে আলম

সেথা সৃষ্টি নিরুপম

সেথা ইনসানিয়াত পূর্ণ হলো

নবীর অছিলায়।।


-ফররুখ আহমেদ-