Showing posts with label এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া. Show all posts
Showing posts with label এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া. Show all posts

এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া

এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া।
মরনেরি কথা গেছ ভুলিয়া।
যেদিন আজরাইল এসে মারবে থাবা
রক্ষা পাবে না যান নিবে কাড়িয়া।

গড়েছো দালান কোঠা বাড়ি গাড়ি
যেতে হবে কবরেতে সবই ছাড়ি।
সারে তিন হাত সেই মাটির ঘরে
থাকবে সেথায় তুমি একা পরিয়া।

হও না যতই তুমি বীর পালোয়ান
সবকিছু ভেঙেচুরে হবে খান খান।
মালাকুল মওত নিবে যান কারিয়া
মাটির দেহ মাটিতে রবে পরিয়া।

ঘুরিয়া টাকার পিছে কাটালে জীবন
যুগালে সদা স্ত্রী-সন্তানের মন।
এ ধরাতে তুমি আর থাকবে কতদিন
এক দিন যেতে হবে সবই ছাড়িয়া।