Showing posts with label এই মিছে দুনিয়ায়. Show all posts
Showing posts with label এই মিছে দুনিয়ায়. Show all posts

এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

 এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন।


এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে

একবারও ভাব নি হায় চলে যেতে হবে।

কি হিসাব দেবে তুমি 

শেষ বিচারের দিন।


এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন।


নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে

দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে

তোমায় মনে রাখবে সবাই 

অল্প কিছুদিন।


এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন।