Showing posts with label দেখা হলেই সালাম করো. Show all posts
Showing posts with label দেখা হলেই সালাম করো. Show all posts

দেখা হলেই সালাম করো

 দেখা হলেই সালাম করো


দেখা হলেই সালাম করো
সালাম হলো ভালো থাকার দোয়া 
প্রথমে যে সালাম করে
হৃদয়টা তার জোসনা দিয়ে ধোয়া॥ 


আস্সালাম-আস্সালাম 
আস্সালামু আলাইকা-আস্সালাম

 কাউকে যদি সত্যি সালাম করো
 দূরের মানুষ কাছের হবে 
 আপন হবে পরও
 ভালবাসার রঙ মেখে ভাই
 পাবে তুমি ফেরদাউসের ছোঁয়া॥ 

 

সালাম পাবে ছোট-বড় সবে
মা-বাবাকেও সালাম দিতে হবে

 কাউকে তুমি চেনো বা না চেনো
 সে-ও তোমার সালাম পাবে
 ভুল কোরো না যেন
 মনটা তখন উদার হবে 
থাকবে না আর অহংকারের ধোঁয়া॥


কথা: বিলাল হোসাইন নূরী

সুর: আল মিযান