Showing posts with label ফুলের মতো গড়বো জীবন. Show all posts
Showing posts with label ফুলের মতো গড়বো জীবন. Show all posts

ফুলের মতো গড়বো জীবন

 ফুলের মতো গড়বো জীবন

করবো ভালো কাজ
আকাশ সমান উদার করে
লাল সবুজে হৃদয় গড়ে
সত্যিকারের মানুষ হবো
শপথ নিলাম আজ ।

 

লেখাপড়ায় মন বসাবো সত্য পথের খোঁজে
কোরান থেকে হাদিস থেকে পড়বো বুঝে বুঝে 
আলোর পথের যাত্রী যারা যেমনভাবে চলতো তারা
তাদের পথেই আঁকবো সবাই জীবন কারূকাজ ।

 

সুব্হি সাদিক ভোরের আলো আমার জাগার সাথী
সারাটা দিন ভালোর সাথে ভালোর সাথেই রাতি
সত্য পথের দিশা জেনে গুরুজনের কথা মেনে 
সুন্দরেরই পরশ মেখে করবো সকল কাজ ।

 

কথা: মাহফুজুর রহমান আখন্দ
সুর: গোলাম মওলা