Showing posts with label টিক টিক টিক টিক. Show all posts
Showing posts with label টিক টিক টিক টিক. Show all posts

টিক টিক টিক টিক

 

টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ॥

ঝকঝক ফকফক করে যত্দিন ঘড়ির চেহারা
তত্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা
সময় মতো সময় দিলে সবখানে বিরাজে ॥

চকচক তকতক জীবন ঘড়ি করে যতোদিন
দাম থাকে তার সবার কাছে বন্ধু ততোদিন
মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে ॥

হায় হায় হায় হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে ॥

যায় যায় যায় যায় দিন চলে যায় কুরআন পড়লাম না
কত নভেল নাটক পড়লাম হাদীস ধরলাম না
সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে ॥