Showing posts with label জন্ম যদি হত মোদের. Show all posts
Showing posts with label জন্ম যদি হত মোদের. Show all posts

জন্ম যদি হত মোদের

 জন্ম যদি হত মোদের 

রাসূল পাকের কালে

আহা রাসূল পাকের দেশে

মোদের তিনি কাছে টেনে

চুমু দিতেন গালে

আহা কতই ভালবেসে ।


কেউ চড়তাম কাঁধে নবীর

চড়তাম পিঠের পরে

ঘুরিয়ে দিতেন সত্যিকারের 

ঘোড়ার মত করে

গল্প ছলে ভাল কথা 

শুনিয়ে দিতেন কত

আহা সবার কাছে এসে ।



তাকে সালাম দেবার আগে

সালাম দিতেন মোদের 

খেতে দিতেন যা আছে তাই 

আদর করে রে

ঈদের দিনে হট্টগোলে

মত্ত করলে পাড়া 

তিনি দেখে যেতেন এসে ।



কথা ও সুর: আবুল কাশেম