Showing posts with label এই দেশের জন্য যদি করতে হয়. Show all posts
Showing posts with label এই দেশের জন্য যদি করতে হয়. Show all posts

এই দেশের জন্য যদি করতে হয়

 এই দেশের জন্য যদি করতে হয়

আমার জীবন দান

তবু দেবনা দেবনা লুটাতে ধুলায়

আমার দেশের সম্মান।


রক্তের বিনিময়ে করেছি স্বাধীন

আমার এ বাংলাদেশ

সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা

নেইকো কোন রেশারেশ

এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে

গাই বিজয়ের গান।


 লক্ষ শহিদের জীবনের বিনিময়ে

পেলাম স্বাধীন পতাকা

শহিদের রক্ত দিয়ে আঁকা

মানচিত্রের প্রতিটি রেখা

শহিদেরা থাকবে সবারই অন্তরে

হয়ে চির অম্লান।


কথা ও সুর: মাসুদ রানা