Showing posts with label জোছনা দিলে চাঁদের মুখে. Show all posts
Showing posts with label জোছনা দিলে চাঁদের মুখে. Show all posts

জোছনা দিলে চাঁদের মুখে

 

জোছনা দিলে চাঁদের মুখে 

ফুলে দিলে ঘ্রাণ 

সেই আলোতে মন জুড়ালো 

উঠল দুলে প্ৰাণ ॥ 


পাতায় পাতায় সবুজ দিলে 

শাপলা শালুক বিলে ঝিলে 

হাসি ভরা মুখে দিলে 

খুশির মধুর বান ॥ 


প্রভাত দিলে রাতের শেষে 

দিনের ছবি উঠল ভেসে 

শহর নগর উঠল জেগে 

ছুটলো স্রোতের টান 


উদার আকাশ নীলে মাখা 

ফুলে ফলে ভরা শাখা 

ফসল যেন সোনার ঝাঁকা 

দান যে অফুরান ॥ 


কথা : গোলাম মোহাম্মদ 

সুর : মশিউর রহমান