Showing posts with label মল্লিক. Show all posts
Showing posts with label মল্লিক. Show all posts

তালা‘আল বাদরু আলাইনা

গান: তালা‘আল বাদরু আলাইনা

কথা: মতিউর রহমান মল্লিক
সুর: তাফাজ্জল হোসাইন খান


তালা‘আল বাদরু আলাইনা
মিন সানি ইয়াতিল ওয়াদা
ওয়াজাবাশ শুকরু আলাইনা
মাদাআ লিল্লাহি দা ॥

রাতের আঁধার কেটে কেটে
আকাশে চাঁদ উঠলো ওই
সারা জাহানের দিক বিদিকে
আলোর ধারা ছুটলো ওই ॥

মানবতার বন্ধু তিনি
রাহমাতুল্লিল আলামীন
তাই তো শোকর আদায় করে
কুল মাখলুকাত নিশিদিন ॥

আল কুরআনের পথ


আল কুরআনের পথ 
আল কুরআনের পথ 
এই পথই আসল পথ
অন্য পথে অন্য মতে 
নেই যে রহমত ॥

আল কুরআনের আলোয় যার জীবন আলোকিত
সে চির বিপ্লবী নয় কখনো ভীত
তার বুকেতেই শুধু খোদার অথই মোহাব্বত ॥ 
 
আল কুরআনের প্রেমে যে বারেক পড়ে যায়
দীন কায়েমের তরে সে শহীদ হতে চায়
সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ ॥ 
 
কথা: মতিউর রহমান মল্লিক 
সুর: তাফাজ্জল হোসাইন খান

টিক টিক টিক টিক

 

টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ॥

ঝকঝক ফকফক করে যত্দিন ঘড়ির চেহারা
তত্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা
সময় মতো সময় দিলে সবখানে বিরাজে ॥

চকচক তকতক জীবন ঘড়ি করে যতোদিন
দাম থাকে তার সবার কাছে বন্ধু ততোদিন
মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে ॥

হায় হায় হায় হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে ॥

যায় যায় যায় যায় দিন চলে যায় কুরআন পড়লাম না
কত নভেল নাটক পড়লাম হাদীস ধরলাম না
সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে ॥