Showing posts with label তোমার কথার দ্বারা একজন ভাই যদি. Show all posts
Showing posts with label তোমার কথার দ্বারা একজন ভাই যদি. Show all posts

তোমার কথার দ্বারা একজন ভাই যদি

 তোমার কথার দ্বারা একজন ভাই যদি 

কাফেলার সারি থেকে সরে যায় 

সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি 

তোমার আঘাতে যদি ঝরে যায়।

এই কথা মনে রেখো তবে

তোমাকে দায় নিতে হবে।


যে কারো কাজের মাঝে ভুল হতে পারে

তাই বলে দূরে ঠেলে দিও নাকো তারে।

দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন

ভুলের মাঝে পড়ে রবে।


কি হবে জমিয়ে রেখে এত অভিমান

হৃদয়ের বুকে বাধো সবুজের গান

ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি

সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী

তবে কাফেলা হবে চির মধুময়

জান্নাতি ফুল সৌরভে।