দূর মদিনার ফুল বাগানে
ফুল ফুটেছে ফুল,
দ্বীনের নবি কমলিওয়ালা
মাখলুকাতের কূল।
চিনবে না যে কূল হারাবে
করবে সেজন ভুল।।
ফুল ফুটেছে ফুল,
দ্বীনের নবি কমলিওয়ালা
মাখলুকাতের কূল।
চিনবে না যে কূল হারাবে
করবে সেজন ভুল।।
সুবাসিত বিশ্বভুবন
গুন গুন গুন সুর,
গাইছে ভ্রমর উড়ছে পাখি
দূর যে বহু দূর।
দয়ার নবি মায়ার নবি
হয় না যে তাঁর তুল।।
ইসলামেরই মর্মবাণী
আনলো দুনিয়ায়,
ধর্মগ্রহণ করে মানুষ
সোনালী যুগ পায়।
সত্যের পথে চললো যারা
ধন্য তাদের মূল।।
No comments:
Post a Comment