Showing posts with label মোহাম্মদ নাম জপেছিলি. Show all posts
Showing posts with label মোহাম্মদ নাম জপেছিলি. Show all posts

মোহাম্মদ নাম জপেছিলি

মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে।
তাই কিরে তোর কণ্ঠেরি গান, (ওরে) এমন মধুর লাগে।।

ওরে গোলাপ নিরিবিলি
নবীর কদম ছুঁয়েছিলি —
তাঁর কদমের খোশবু আজো তোর আতরে জাগে।।

মোর নবীরে লুকিয়ে দেখে
তাঁর পেশানির জ্যোতি মেখে,
ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে।।

ওরে ভ্রমর তুই কি প্রথম
চুমেছিলি তাঁহার কদম,
গুন্‌গুনিয়ে সেই খুশি কি জানাস্‌ রে গুল্‌বাগে।।