Showing posts with label মোরা হতে চাই প্রিয়তম তোমার. Show all posts
Showing posts with label মোরা হতে চাই প্রিয়তম তোমার. Show all posts

মোরা হতে চাই প্রিয়তম তোমার

 মোরা হতে চাই প্রিয়তম তোমার 

মোদের কবুল করো হে পরওয়ার ॥


মোরা হতে যেন পারি সত্যবাদী

যেমন ছিলেন আবু বকর 

মোরা হতে যেন পারি নির্ভীক সৈনিক 

যেমন ছিলেন নেতা ওমর

এই মুনাজাত তোমার কাছে শুধু

করি মোরা বারবার ॥ 


তোমার কাছে একটি শপথ করছি মোরা

আনবো এবার আমরা নতুন স্রোতের ধারা

জাগাবো সকল ঘুমের পাড়া 


সেই ধারাতে আসবে সুদিন

সাজবে ধরা নব সাজে 

সেই ধারাতেই কায়েম হবে ফের 

খোদার বিধান এ সমাজে

দুঃখ যাতনা ঘুঁচবে সেদিন আর 

শান্তির আসবে জোয়ার ॥


কথা ও সুর: সালমান আল আযামী