Showing posts with label সত্য কথা বলতে হবে. Show all posts
Showing posts with label সত্য কথা বলতে হবে. Show all posts

সত্য কথা বলতে হবে

 সত্য কথা বলতে হবে 

সত্য পথে চলতে হবে

মিথ্যা পায়ে দলতে হবে 

কে বলেছে কে

আল্লাহ রাসূলে ।



দীনের নিশান গড়তে হবে

পাপের সাথে লড়তে হবে

নিজকে আগে গড়তে হবে 

কে বলেছে কে

আল্লাহ রাসূলে ।



অকুতোভয় থাকতে হবে

সৎ পথে লোক ডাকতে হবে

দীনকে জয়ী রাখতে হবে 

কে বলেছে কে

আল্লাহ রাসূলে ।



তাই তো বলি মানবো কথা কার

যার জমিনে হাঁটাহাঁটি তাঁর ।



কথা: সংগ্রহীত

সুর: সাইফুল্লাহ মানছুর