Showing posts with label হাদি সাহারার ঊষার বালুতে আবে জমজম পানি. Show all posts
Showing posts with label হাদি সাহারার ঊষার বালুতে আবে জমজম পানি. Show all posts

হাদি সাহারার ঊষার বালুতে আবে জমজম পানি

 হাদি সাহারার ঊষার বালুতে আবে জমজম পানি

হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি
হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি
হাদি ওমরের অর্ধজাহান মোড়ানো শীতলপাটি।
হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার
হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার।
আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্না এনে—
হাদি জেগেছিল তরুণ আলির সাহসের সুধা টেনে।
হাদিই আঁধার-পর্দা সরায়ে নতুন ভোরের রবি
হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী
নতুন সময়ে নতুন সফরে নতুন সিন্দাবাদ
সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ।
লেখক:- জিয়া হক
গায়ক:- Abu Ubayda

গজল: হাদীর জিন্দাবাদ
গীতিকার: জিয়া হক
কণ্ঠ ও সুর: আবু উবাইদা
(শুরু)
জীবিত হাদির চেয়েও শহিদ হাদির শক্তি ঢের,
কোটি প্রাণের কলিজা জুড়েই হাদির জায়গা ফের।
হাদি বুকে নিলো সাতচল্লিশ হাজার বর্গকেই,
মহা বিপ্লবি হাদিরা শহিদ, ঠিকানা জান্নাতেই।
হাদি আঁধার-পর্দা সরায়ে নতুন ভোরের রবি,
হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী।
নতুন সময়ে নতুন সফরে নতুন সিন্দাবাদ,
সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ।
(মূল গজল)
হাদি সাহারার ঊষর বালুতে আবে জমজম পানি,
হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি।
হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি,
হাদি ওমরের অর্ধজাহান মোড়ানো শীতলপাটি।
হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার,
হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার।
আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্না এনে—
হাদি জেগেছিল তরুণ আলির সাহসের সুধা।
সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ,
ওসমান হাদি বীরদের বীর রাসুলের খানকায়।
বাংলার এই সবুজ জমিন শহিদি রক্তে লাল,
রক্ত-আগুনে তামাম বিশ্ব জয়ে হবে উত্তাল।
(শেষাংশ)
ইনকিলাবের হাদীরা কখনো মরে না যে কেই রয়,
বুকে রক্তে ইতিহাস লেখে তামাম বিশ্বময়।
হাদী আন্ধার পর্দা সরায় নতুন ভোরে...
সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ।