Showing posts with label হে প্রভু মোর হৃদয়টাকে. Show all posts
Showing posts with label হে প্রভু মোর হৃদয়টাকে. Show all posts

হে প্রভু মোর হৃদয়টা জ্ঞানের জন্য খুলে দাও

হে প্রভু মোর হৃদয়টা
জ্ঞানের জন্য খুলে দাও।
কঠিণ কঠিণ পড়াগুলো
সহজ সরল করে দাও।
 
কবুল করো খোদা এই কলমা
রাব্বি জিদনি ইলমা।
রাব্বি জিদনি ইলমা।
 
পাঠে আমার মন দিও গো
অঙ্ক যেন হয় না ভুল।
খেলাতে নয় পড়ার জন্য
মন যেন গো রয় ব্যকুল।
 
কবুল করো খোদা এই কলমা
রাব্বি জিদনি ইলমা।
রাব্বি জিদনি ইলমা।
 
যখন আমি পড়তে বসি,
মন যে পাঠে রয়না।
পাখির মত উড়াল দেয় সে,
পড়তে যে সে চায় না।