তোমার আলোয় আমায় আলো কর

তোমার আলোয় আমায় আলো কর

তোমার প্রেমে আমায় ধন্য কর।


এই কুটিল কালো ঝড়ের রাতে

দাও হিম্মত আমার হাতে।

তোমার প্রেমে আমার হৃদয় গড়।

তোমার প্রেমে আমায় ধন্য কর।।


পাপের আগুন পুড়িয়ে করে কয়লা কালো

শুধু তুমি পারো এই আঁধারে ঢালতে আলো

এই যে আমি বিনয় অবনত

মাফ করে দাও পাপ করেছি যত

শুকনো নদী তোমার মায়ায় ভরো।

তোমার প্রেমে আমায় ধন্য কর।।


এই কুটিল কালো ঝড়ের রাতে

দাও হিম্মত আমার হাতে।

তোমার প্রেমে আমার হৃদয় গড়।

তোমার প্রেমে আমায় ধন্য কর।।



এ রাত কি কেটে যাবে

 এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে?

তুমি কি জানবে না তোমার নিজেকে?

প্রভুকে।


তুমি কি কাঁদবেনা অস্রু ফেলে?

তুমি কি চাইবে না দুহাত মেলে?

তুমি কি জানবে না মহাগ্রন্থ?

হৃদয় ঢেলে।


রুকু ও সিজদায় রবে না পরে

তুমি কি নেবে না মুক্তি ধরে

জান্নাত চির সুখ খোদার প্রিয়

আল্লাহর স্মরণে রাত্রি জাগো।

 

সিজদায় নত হও অস্ত্রু ছাড়ো

আল্লাহর স্বরনে হৃদয় গড়ো

প্রাণ ঢেলে সব ব্যথা বল প্রভুকে

বল প্রভুকে। 


কথা: গোলাম মোহাম্মদ

সুর: মশিউর রহমান 

বাংলাদেশের প্রান্ত হতে

মতিউর রহমান মল্লিক 

বাংলাদেশের প্রান্ত হতে


বাংলাদেশের প্রান্ত হতে

সালাম জানাই হে রাসুল,

আমার কন্ঠে কন্ঠ মিলায়

তোমার আশিক কুল।।


তোমায় ছাড়া অন্য কারো নেতা মানি না।

তোমার জন্যে সয়ে যাব সকল বেদনা।

সেই সে শপথ নিতে আমরা,

এই মাঠে মশগুল।।


আমরা তোমায় ভালোবাসি নজীর যে তার কত।

রক্ত দিলাম সাগর সাগর মানিক শত শত।


তোমার পথে এগিয়ে যাব, পিছপা হবো না।

শহীদী খুন আরতো বৃথা যেতে দেবোনা।

এই এ শপথ আঁকড়ে আছি,

নড়বো না এক চুল।।

হে রাসূল, হে রাসূল।



রাসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া

 রাসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া

ঈমানের এতটুকু নেই দাম নেই।

ঈমানের গভীরতা কার বুকে কত

পরখ করার দিন এলো সামনেই।


রাসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া

ঈমানের এতটুকু নেই দাম নেই।


রাসুলের প্রেম মানে মুহাজীর প্রাণ

বুক ভরে লুফে নেয়া ওহুদের ঘ্রান

রাসুলের প্রেম মানে আনসার মন

বদরের স্মৃতি আঁকা বুকে সারাক্ষণ।

খাবাবের মতো দেয়া বিলিয়ে জীবন।

নিকস কালিমা ভরা আঁকি মলিন।


রাসুলের প্রেম হলো সবরে জামিল

হারাম হালাল যত বেছে বেছে চলা

জালিমের সমূখে হক কথা বলা

মহান রবের যত হুকুম তামিল।

রাসুলের প্রেমে আজ সিক্ত কারো মন

তার প্রেম ওছায়া যেন





যারা আল্লাহর পথে চলে

যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে

আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন।

তাদের কিসের ভয় কে করে পরাজয়।

শহীদি তামান্নাতে নাচে তার মন।।


হাসনাহেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার

কালেমার মেস্ক মাকা হৃদয় রয়েছে যার

সব পিছুটান ভুলে জেহাদের পথে চলে

সে তো আর ঈমান বলে।।


লালসার কাছে কভু হয়না সে পরাজয়

জীবন বিলিয়ে সেতো জান্নাত করে ক্রয়।

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী

এসো আজ তাদের দলে।।


যারা আল্লার পথে চলে আল্লার কথা বলে।

আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন।

তাদের কিসের ভয় কে করে পরাজয়।

শহীদি তামান্নাতে নাচে তার মন।।




আমাদের প্রাণে দাও তাক্বওয়া তোমার

 আমাদের প্রাণে দাও তাক্বওয়া তোমার

হতে চাই তোমার প্রিয়জন

তোমার দয়ার সীমা নাই নাই নাই

তুমি যে মহান প্রভু তুমি রহমান

আল্লাহু আল্লাহু আল্লাহু


প্রতিটি কাজে তোমায় স্মরণ যেন থাকে

হৃদয় মাঝে প্রেমের কাবা দাও এঁকে

দাও শান্তি সুখ 

করো না গো বিমুখ 

তোমার পথে যেন থাকি অবিচল


সকল কিছুই তোমার হাতে প্রভু জানি

মুছে দাও তুমি পৃথিবীর বুক হতে গ্লানি 

দাও শান্তি সুখ 

করোনা গো বিমুখ 

তোমার পথে যেন থাকি অবিচল 


কথা ও সুর: আব্দুস সালাম


মিষ্টি কথার বৃষ্টি নিয়ে

 মিষ্টি কথার বৃষ্টি নিয়ে

ভালোবাসার দৃষ্টি নিয়ে,

নবীর সেরা নবী এলেন

মক্কা মরুর বুকে

তাঁর পরশে এই পৃথিবী

নাচলো পরম সুখে ||

.

সব মানুষের জন্য তিনি

হৃদয় দিতেন খুলে,

কেউ কখনো কষ্ট দিলে

যেতেন আহা ভুলে!

মুচকি হাসির হাসনাহেনা

ফুটতো সদা মুখে ||

.

পাপে তাপে বিশ্ব যখন

ছিল আঁধার কালো,

তার ছোঁয়াতে চতুর দিকে

পূর্ণিমা চমকালো!

ঝরলো নাকো অশ্রুধারা

মরলো না কেউ ধুকে ||


তাঁর পরশে এই পৃথিবী

নাচলো পরম সুখে ||

.

কথাঃ বিলাল হোসাইন নূরী

সুরঃ মশিউর রহমান

কী নূর খোদা দিলেন গো?

 কী নূর খোদা দিলেন গো? 

এই পাঠিয়ে মরুর মক্কাতে—

আঁধার মরু আলো হলো 

আজ সে নূরের জালওয়াতে।

রহমতের সমুদ্র আমার

রাহমাতুল্লীল আলামিন!

শ্রেষ্ঠ যিনি দোজাহানের

আজ সারা মাখলুকাতে ||

.

লক্ষ তারার মাঝে চাঁদটি যেমন

সব নবীদের মাঝে নবী গো তেমন

আরশের দেয়া এই প্রিয় উপহার

পরশেতে খেলা করে কোলে আমিনার ||

.

আহা আহা! কী বদন ঘোরা নূরানী

পিঠে যার নবুয়াতি আঁকা নিশানী,

বাদশাহী পেয়ে তিনি দিন ও দুনিয়ার

ঘুমাতেন পেতে পাটি খেজুর পাতার ||

.

নূরে নূরে ঝলোমল! করে ও জগত

বয়ে চলে দুনিয়ায় আলোকিত স্রোত

খুলে দিয়েছেন খোদা ফেরদাউস তার

খুশিতে ভরেছে আজি তাই সংসার ||

.

ঝরে ঝরে রহমত আজ গো সেথায়

রয়েছেন বেঁধে বাসা নবী গো যেথায়,

যাহারই পরশে মাটি হলো গো সোনা

যে নাম জপিলে ভয় থাকে না গুনাহ ||