রাহমাতুল্লিল আলামীন

 গান: রাহমাতুল্লিল আলামীন

কথা ও সুর: তারিক মুনাওয়ার

রাহমাতুল্লিল আলামীন
সরদারে আল কাউনাইন
কামলিওয়ালা পেয়ারা নবী
নাও গো সালাম ॥

তুমি তো রহমতেরই সুধা হয়ে এলে ভবে
তোমারই আগমনে হেদায়াত পেল সবে।

তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে বসুন্ধরা
তোমারই আগমনে সুন্দর এ জাহান সারা
তোমায় পেয়ে এ ধরার
ঘুচলো সকল অন্ধকার
পাপী তাপী সবার তুমি রহমতে আম ॥

কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি
সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবসযামী।

শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার
আল-আমীন উপাধী ছিল বিশ্বজোড়া তোমার উপহার
চেয়ে চেয়ে মাগফিরাত
কাঁদব যেদিন আখেরাত
তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম।

ঈদ এলো মানুষের জন্য

 গান: ঈদ এলো মানুষের জন্য

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

ঈদ এলো মানুষের জন্য
ঈদ এলো জীবনের জন্য
ঈদের আনন্দ যে ভাগ করে নেয়
সেই জন আসলেই ধন্য ॥

একা একা হয় না তো ঈদ
হয় না তো ঈদের খুশি
একা একা ঈদ করে সে
যেই জন মূলত দোষী
বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ
হিংসার আগুন জঘন্য ॥

ঈদ আসে মানুষের জ্বালা যাতনার
ক্ষতগুলো একেবারে মুছে দিতে
শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে
ভালোবেসে কাছে টেনে বুকে নিতে।

এসো তাই হাতে রাখি হাত
হৃদয়ে হৃদয় রাখি
মনের সকল নীলিমায়
ঈদের সে চাঁদকে আঁকি
তারপরে কাক্সিক্ষত স্বপ্ন সুখের
সু-সমাজ গড়ি অনন্য ॥

আজ খুব পড়ছে মনে মাকে

 আজ খুব পড়ছে মনে মাকে


মায়ার বাঁধনে বেঁধেছে আমাকে

স্নেহের ছায়ায় আমায় রেখে

যে মা রোদ সয়েছে।



আজ খুব পড়ছে মনে মাকে

মায়ার বাঁধনে আমায় বেঁধেছে

স্নেহের ছায়ায় আমায় রেখে

যে মা রোদ সয়েছে।



আজ খুব পড়ছে মনে মাকে



দুঃখ শোকে সবাই যখন

আমায় দুরে ঠেলেছে

মায় তো এসে তখন আমার

হাত দুটি ধরেছে।



ভালোবাসার চুমু এঁকে

সান্ত্বনা দিয়েছে।



আজ খুব পড়ছে মনে মাকে

মায়ার বাঁধনে আমায় বেঁধেছে

স্নেহের ছায়ায় আমায় রেখে

যে মা রোদ সয়েছে।



আজ খুব পড়ছে মনে মাকে



মনের মাধুরী মিশিয়ে প্রথম

ডেকেছিলাম মাকে

ভালোবাসার মালা গেঁথে

পরিয়ে ছিলাম তাঁকে।



তার বিদায়ে জীবন ধূসর

মরুভূমি হয়েছে।



আজ খুব পড়ছে মনে মাকে

মায়ার বাঁধনে আমায় বেঁধেছে

স্নেহের ছায়ায় আমায় রেখে

যে মা রোদ সয়েছে।



আজ খুব পড়ছে মনে মাকে



আমার দুখ দেখে

যে মা আঁচলে মুখ ঢাকে

সেই মা আমায় একাকি ফেলে

স্বর্গে কিভাবে থাকে।



জানি সেথায় মা যে আমার

পথ পানে চেয়ে আছে।



আজ খুব পড়ছে মনে মাকে

মায়ার বাঁধনে আমায় বেঁধেছে

স্নেহের ছায়ায় আমায় রেখে

যে মা রোদ সয়েছে।



আজ খুব পড়ছে মনে মাকে

শিল্পীঃ সাইফুল্লাহ মানসুর।

সত্য কথা বলতে হবে

 সত্য কথা বলতে হবে 

সত্য পথে চলতে হবে

মিথ্যা পায়ে দলতে হবে 

কে বলেছে কে

আল্লাহ রাসূলে ।



দীনের নিশান গড়তে হবে

পাপের সাথে লড়তে হবে

নিজকে আগে গড়তে হবে 

কে বলেছে কে

আল্লাহ রাসূলে ।



অকুতোভয় থাকতে হবে

সৎ পথে লোক ডাকতে হবে

দীনকে জয়ী রাখতে হবে 

কে বলেছে কে

আল্লাহ রাসূলে ।



তাই তো বলি মানবো কথা কার

যার জমিনে হাঁটাহাঁটি তাঁর ।



কথা: সংগ্রহীত

সুর: সাইফুল্লাহ মানছুর

আয় হতাশার আবর্জনায়

 আয় হতাশার আবর্জনায় 

সবাই মিলে আগুন জ্বালি—

শুন্য বনের শুকনো শাখায়

নতুন করে ফাগুন ঢালি ||

.

ব্যর্থতা সব যাক ভেসে যাক শেষ ভাঁটিতে

আশার আলোক ছড়িয়ে পড়ুক দেশ মাটিতে!

জোয়ার ছোঁয়ার হাওয়ার গায়ে

নতুন পাতায় বাজুক তালি ||

.

আয় জীবনের অন্ধ কারায়

খবর পাঠাই মুক্ত পথের—

অসীম উদার আকাশ আসুক

প্রাণের যুক্তি যুক্ত মতের ||

.

সকল গ্লানীর হোক অবসান এই বেলাতে

সব পরাভব গাক জয়গান এই মেলাতে!

স্বপ্ন বোনার মৌসুমী ফল

ঝড়াক বকুল ফুল শেফালী ||



কথা ও সুর : মতিউর রহমান মল্লিক

আল্লাহ আমার রব

 আল্লাহ আমার রব.. এই রবই আমার সব


আল্লাহ আমার রব, এই রবই আমার সব
আল্লাহ আমার রব, এই রবই আমার সব

দমে দমে তনু মনে তারই অনুভব
দমে দমে তনু মনে তারই অনুভব

আল্লাহ আমার রব, এই রবই আমার সব
আল্লাহ আমার রব, এই রবই আমার সব
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই,

অথই নিয়ামতে ডুবে আছি সবাই..

তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই,
অথই নিয়ামতে ডুবে আছি সবাই..
পাক-পাখালির গানে , শুনি তাসবি কলরব ..
তাসবি কলরব

আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
দমে দমে তনু মনে তারই অনুভব..

দমে দমে তনু মনে তারই অনুভব..
আল্লাহ আমার রব, এই রবই আমার সব..

আল্লাহ আমার রব, এই রবই আমার সব..

তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই

তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই?
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই
তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই?
যার হয়েছো তুমি,

তার নেই যে পরাভব, নেই যে পরাভব

আল্লাহ আমার রব, এই রবই আমার সব..

আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
দমে দমে তনু মনে তারই অনুভব..
দমে দমে তনু মনে তারই অনুভব..

আল্লাহ আমার রব, এই রবই আমার সব..

আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
আল্লাহ আমার রব, এই রবই আমার সব.

ঘুম যদি না আসে গভীর রাতে

 ঘুম যদি না আসে গভীর রাতে

প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে

পশু-পাখি, গাছগাছালি
প্রভুর প্রেমে জেগে করে মিতালী
মানুষ হয়ে তোমরা কেনো
গভীর ঘুমে আছো মেতে

আকাশ-বাতাস, গ্রহ-তারা
পাহাড়-নদী, ঝর্ণা ধারা
পাখিদের কলতানে মিষ্টি সুরে
তোমারি প্রেমে গেয়ে উঠে মেতে

সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায়
ঢেউয়ে ঢেউয়ে বয় নদী তোমারি দয়ায়
সাগর নদী জোয়ার ভাটা
তোমার প্রেমে উঠে মেতে

চারপাশে আজ শুধু মেশকের ঘ্রাণ

 গানঃ মেশকের ঘ্রাণ

কথাঃ নুরুজ্জামান শাহ্ সুরঃ নিয়ামুল হোসেন চারপাশে আজ শুধু মেশকের ঘ্রাণ মনগুলো হয়ে গেছে মোতির বাগান উঠোন ভরেছে শুধু রহমের ফুলে বারাকার সুর তোলে এলো রমাদান।। মালিক দিয়েছে এঁটে আগুনের দোর এবার ফোঁটাও চোখে নাজাতের ভোর শয়তান কারাগারে দু'পায়ে শেকল এসো গাই একসাথে তাকওয়ার গান।। সিয়ামের দিন আর কিয়ামের রাত নেকিফুলে ভরে নাও এসেছে বরাত এই মাস চলে গেলে আমল বিহীন পাবো না নাজাত আর যতো তুলি হাত! সেজেছে নতুন করে বাগিচার ঘর রোজাদার পাবে শুধু রাইয়ানী বর পোড়াও এমন করে গুনার পাহাড় মালিকের হাতে যেন মেলে প্রতিদান।।