জেলে ভরে জুলুম করে

 
জেলে ভরে জুলুম করে এ মন ভাঙ্গা যাবে না,
অত্যাচারের শিকল দিয়ে এ মন বাঁধা যাবে না,
মোরা  শক্ত হবো সীসার মত,
আসবে আসুক বাধাঁ যত,
লক্ষ প্রানের ঘুম ঝরাবো,
ধিক পরাজয় মানবো না।
ধিক পরাজয় মানবো না।
 
হতাশ কেনো বন্ধু তুমি ,
পরম শপথ  নাও,
আনতে সুদিন কণ্ঠে তোমার ,
বিপ্লবী গান গাও।
শহিদেরা আজ তাকিয়ে আছেপিছপা হওয়া যাবে না,
অত্যাচারের শিকল দিয়ে  এ মন বাঁধা যাবে না।
জেলে ভরে জুলুম করে এ মন ভাঙ্গা যাবে না,
অত্যাচারের শিকল দিয়ে এ মন বাঁধা যাবে না
 
শহিদানের এই কাফেলা চলবে অবিরাম,
আসুক যত বিপদ বাধাঁ,
হোক যত বদনাম,
শহিদেরা আজ তাকিয়ে আছে,ভেঙ্গে পড়া যাবে না,
অত্যাচারের শিকল দিয়ে  এ মন বাঁধা যাবে না।
মোরা  শক্ত হবো সীসার মত,
আসবে আসুক বাধাঁ যত,
লক্ষ প্রানের ঘুম ঝরাবো,
ধিক পরাজয় মানবো না।
ধিক পরাজয় মানবো না।
 
জেলে ভরে জুলুম করে এ মন ভাঙ্গা যাবে না,
অত্যাচারের শিকল দিয়ে এ মন বাঁধা যাবে না,
মোরা  শক্ত হবো সীসার মত,
আসবে আসুক বাধাঁ যত,
লক্ষ প্রানের ঘুম ঝরাবো,
ধিক পরাজয় মানবো না।
ধিক পরাজয় মানবো না।
 

No comments:

Post a Comment