শিরায় শিরায় রক্ত কণায়

 কথা, সুর ও শিল্পী:

আমিরুল মোমেনীন মানিক


শিরায় শিরায় রক্ত কণায়

আছে তোমার নাম

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু

তোমারই নামের গুণে

পাপী পায় মুক্তি

তুমি হলে জাল্লে জালালুহু


তোমারই নাম জপলে

হৃদয় হয় উজালা

তোমারই নামের কারণে

মিটে যায় জ্বালা

তুমি পাঠালে রাসূল

শুকরিয়া তোমায় আল্লাহ


দুঃখ তাপে বিপদে

তুমি তো ভরসা

তোমার রঙে রঙিন হবো

এই শুধু আশা

তুমি পাঠালে রাসূল

শুকরিয়া তোমায় আল্লাহ


No comments:

Post a Comment