Showing posts with label সততার গুনে যারা গুণী হয়. Show all posts
Showing posts with label সততার গুনে যারা গুণী হয়. Show all posts

সততার গুনে যারা গুণী হয়

 সততার গুনে যারা গুণী হয়

তারাইতো সমাজের আসল মানুষ

কোন ক্রান্তি কালে তারা থাকে না বেহুঁশ ।


সৎ মানুষেরা যে জনপদে যায়

সহসাই জীবনের স্বাদ বদলায়

উড়ায় জীবন জুড়ে সুখের হাউশ ।


সত্যের সৌরভে ভরা যার মন

তার মনে বেদনার নেই ক্রন্দন

উড়ায়না সে কোন মিথ্যে ফানুস ।


লালসার কাছে তারা হেরে যায় না

অন্যায় পথে তারা কিছু চায় না

খোদার জিকিরে থাকে তাজা ফুসফুস ।


কথাঃ জাকির আবু জাফর

সুরঃ শিল্পী মশিউর রহমান