Showing posts with label সাগর নদী আর পাহাড় বনে. Show all posts
Showing posts with label সাগর নদী আর পাহাড় বনে. Show all posts

সাগর নদী আর পাহাড় বনে

সাগর নদী আর পাহাড় বনে
পাখিদের গুন গুন গুন্জরনে।
ভেসে আসে ঐ সুমধুর তান
চারিদিকে শুন আল্লার জয়গান।
আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান।।

শুন তুমি মন দিয়ে কোকিলের সুর
শুনতে লাগছে দেখ কতনা মধুর।
মিষ্টি মিষ্টি ঐ দোয়েলের গান
রয়েছে তাহাতে কি শুধা অফুরান।
কোথা পেল তাহারা এ সুর অম্লান।
জবাব পাবে দিল খোদা মহিয়ান।
আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান।।

বল যদি আকাশের ও চাদ তারা
কোথা পেলে স্নিগ্ধ এ জোৎস্না ধারা
সুর্যকে বল যদি কোথা পেলে আলো?
রাত্রি হল কেন নিকষ কালো?
কোথা পেল মানব এক জীবন বিধান
জবাব একটা সবি আল্লার দান।।
আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান।।