Showing posts with label হতাম যদি নাম না জানা ফুল. Show all posts
Showing posts with label হতাম যদি নাম না জানা ফুল. Show all posts

হতাম যদি নাম না জানা ফুল


হতাম যদি নাম না জানা ফুল

কিংবা যদি  হতাম নদীর কূল

হতাম যদি অচিন কোন তারা

অদেখা এক গহীন ঝর্ণাধারা

কোন কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছা ছাড়া

প্রভুর ইচ্ছা ছাড়া

প্রভুর ইচ্ছা ছাড়া

হতাম যদি আমি কোন পাখি

উঠতো জেগে নামাজি মোর শুনে ডাকাডাকি

সেই নামাজের তাসবিহ শুনে হতাম পাগল পারা

হতাম পাগল পারা

হতাম যদি নাম না জানা ফুল


হতাম যদি আমি জলের ঢেউ

ভেসে যেতাম গভীর জলে বুঝতো নাতো কেউ

রোদ ঝিলিকের সাথে মিশে হতাম আপন হারা

হতাম আপন হারা।

হতাম যদি নাম না জানা ফুল

কিংবা যদি হতাম নদীর কুল

হতাম যদি অচিন কোন তারা

অদেখা এক গহীন ঝর্ণাধারা।

কোন কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছে ছাড়া

প্রভুর ইচ্ছে ছাড়া

প্রভুর ইচ্ছা ছাড়া।

হতাম যদি নাম না জানা ফুল

কিংবা যদি হতাম নদীর কুল

হতাম যদি অচিন কোন তারা

অদেখা এক গহীন ঝর্ণাধারা।

হতাম যদি নাম না জানা ফুল।।