আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম

আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম
ধরা তামাম মনি মুক্তা
পান্না হীরা সোনাদানা
হয় না তাহার দাম।।
আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম।।

আকাশ বাতাস সাগর নদী
গাইছে ও নাম নিরবধি
পাখ-পাখালির কন্ঠে শুনি
নিত্য অবিরাম।।

ডাকলে ও নাম সোহাগ ভরে
নিত্য জোয়ার প্রেম সাগরে
রাখলে ও নাম মনের কাবায়
নাচে রক্ত ঘাম।।

আল্লাহ তালার রাস্তা ধর

 

আল্লাহ তালার রাস্তা ধর

আল্লাহ তালার রাস্তা ধর
সহজ সরল রাস্তা ধর
শক্ত করে ধর।
এই তুফানে নয়ত উরে যাবে
বাকীর খাতায় সবটুকু হারাবে।।

আজকে কর যত আয়োজন
দেখবে এসব নেই আর প্রয়োজন
এক পলকে সবকিছু ফুরাবে
বাকীর খাতায় সবটুকু হারাবে।।

মালাকুল মউত সামনে হবে খাড়া
কেউ দেবেনা তোমার ডাকে সাড়া  
হীরের খনি দেয় যদি কেউ তুলে
তখন তুমি নিবে কি তা তুলে?
চোখ মেলে কি দেখার সুযোগ পাবে
বাকীর খাতায় সবকিছু হারাবে।।

আল্লাহ তালার রাস্তা ধর
সহজ সরল রাস্তা ধর......

দল বেঁধে সব করছে খেলা



দল বেধেঁ সব করছে খেলা
গাইছে হেসে হেসে,
বাড়ির পথে হাটেন নবী
ঈদের নামাজ শেষে।

দেখেন সবাই আন্দে উচ্ছ্বল
শুধু একটি ছেলে পথের ধারে
তার চোখ দুটি ছলছল।

থমকে দাড়াঁন দয়াল নবী
অন্তরে পান ব্যথা
প্রশ্ন করেন কাঁদছ কেন
পথের কিনার বসে।

যুদ্ধে আমার আব্বু শহীদ
আম্মাও  নেই বেঁচে
কেমন করে আনব খুশী
দু:খ নদী সেচে।






Meherban tumi meherban- মেহেরবান তুমি মেহেরবান



মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।(২)

আমি পাপী গুনাহগার
তুমি ছাড়া কে আছে আর।
ক্ষমা করো ওগো প্রভু
তওবা করি বারে বারে।
ইয়া রাহিমুর রহমান
ইয়া কারিমু মেহেরবান।(২)

জেনে না জেনে
হাজার পাপের সাগরে,
ডুব দিয়েছি,
পথ হারিয়ে ভুলে।

বুঝে না বুঝে
হাজার পাপের সাগরে,
ডুব দিয়েছি,
পথ হারিয়ে ভুলে।

নিজের সাথে নিজে
সকাল বিকাল সাঁঝে। (২)
জুলুম করেছি
বারে বার।
ইয়া রাহিমুর রহমান
ইয়া কারিমু মেহেরবান।(২)


মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।(২)

পাহাড় সমান পাপের বোঝা
মাথায় নিয়ে
চলতে পারিনা
ক্ষমা কর রহম দিয়ে।

বান্দা তোমার আমি
তুমি অন্তর জামি
তোমার কাছে ফিরি
বারে বার।

ইয়া রাহিমুর রহমান
ইয়া কারিমু মেহেরবান।(২)


মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।(২)


প্রশংসা সবি কেবল তোমারি


প্রশংসা সবি কেবল তোমারি
প্রশংসা সবি কেবল তোমারি
রাব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান,
করুণা অফুরান।
দয়ালু মেহেরবান,
করুণা অফুরান।
আর কেউ নয় তুমি মালিক,
শেষ বিচারের দিন।

প্রশংসা সবি কেবল তোমারি
রাব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান,
করুণা অফুরান।
দয়ালু মেহেরবান,
করুণা অফুরান।
আর কেউ নয় তুমি মালিক,
শেষ বিচারের দিন।
শেষ বিচারের দিন।


কেবল তোমারি করি ইবাদাত,
কেবল তোমারি চাহি নিয়ামত।
কেবল তোমারি করি ইবাদাত,
কেবল তোমারি চাহি নিয়ামত।
দাও দিশা দাও,
সরল পথের।
দাও দিশা দাও,
সরল পথের।
রিসাত মোস্তাকিম।
রিসাত মোস্তাকিম।

মা বলে খোদার পথে চলো তুমি খোকন


মা বলে খোদার পথে

চল তুমি খোকন।

এ পথ ছাড়া অন্য পথে

ভরবে না তো মন।

 

ইসলামেরি ধ্বজা তুমি

শক্ত করে ধরো।

তাকে চিনতে কোরান হাদিস

আরো কিছু পড়ো।

 

তার মহিমা আদায় করো

পূর্বে আসতে মরণ।

পূর্বে আসতে মরণ।

হে প্রভু মোর হৃদয়টা জ্ঞানের জন্য খুলে দাও

হে প্রভু মোর হৃদয়টা
জ্ঞানের জন্য খুলে দাও।
কঠিণ কঠিণ পড়াগুলো
সহজ সরল করে দাও।
 
কবুল করো খোদা এই কলমা
রাব্বি জিদনি ইলমা।
রাব্বি জিদনি ইলমা।
 
পাঠে আমার মন দিও গো
অঙ্ক যেন হয় না ভুল।
খেলাতে নয় পড়ার জন্য
মন যেন গো রয় ব্যকুল।
 
কবুল করো খোদা এই কলমা
রাব্বি জিদনি ইলমা।
রাব্বি জিদনি ইলমা।
 
যখন আমি পড়তে বসি,
মন যে পাঠে রয়না।
পাখির মত উড়াল দেয় সে,
পড়তে যে সে চায় না।

ছোট্ট মনি খোকন সোনা

ছোট্ট মনি খোকন সোনা
মন দিয়ে বই পড়

লেখাপড়া শিখে তুমি

হবে অনেক বড়।



বিশ্বটাকে গড়তে হলে

নিজকে আগে গড়

কোরান হাদিস পড়ে তুমি

আলোর পথে চলো।।



পড়তে বসে দোয়া কর

রাব্বি জিদনি ইলমা পড়

তোমার জ্ঞানের আলো দিয়ে

জীবনটাকে গড়।।