মোরা হতে চাই প্রিয়তম তোমার

 মোরা হতে চাই প্রিয়তম তোমার 

মোদের কবুল করো হে পরওয়ার ॥


মোরা হতে যেন পারি সত্যবাদী

যেমন ছিলেন আবু বকর 

মোরা হতে যেন পারি নির্ভীক সৈনিক 

যেমন ছিলেন নেতা ওমর

এই মুনাজাত তোমার কাছে শুধু

করি মোরা বারবার ॥ 


তোমার কাছে একটি শপথ করছি মোরা

আনবো এবার আমরা নতুন স্রোতের ধারা

জাগাবো সকল ঘুমের পাড়া 


সেই ধারাতে আসবে সুদিন

সাজবে ধরা নব সাজে 

সেই ধারাতেই কায়েম হবে ফের 

খোদার বিধান এ সমাজে

দুঃখ যাতনা ঘুঁচবে সেদিন আর 

শান্তির আসবে জোয়ার ॥


কথা ও সুর: সালমান আল আযামী


ভোরের সোনালী আলোয়

 ভোরের সোনালি আলোয় 

নরম ধানের শীষে জাগো 

মুক্ত মানিক শিশিরে সোহাগ 

জড়িয়ে তুমি থাকো ॥ 


রূপসা পদ্মা মেঘনায় 

মাছ রাঙ্গা ঝিলমিল পাখায়

রাখালি বাঁশির সুরে সুরে 

দোয়েল কোকিল হয়ে ডাকো ॥ 


আমলকি পিয়ালের বনে 

সুর তোল জীবনের গানে 

তমাল জারুল শাখে শাখে 

সবুজ দেশের ছবি আঁকো ॥


কথা : আ জ ম ছালাউদ্দিন 

সুর : সাইফুল্লাহ মানছুর



একটি দেশের গল্প বলি শোনো

 একটি দেশের গল্প বলি শোন 

যেথা সোনার ফসল ফলে 

ঝিকিমিকি তারা জলে

সে কি তোমরা জানো


ঐ দেখা যায় রূপের নদী

বইছে নিরবধি 

ছন্দে তারই কত মায়া

নেই কোনো যার গতি

মুয়াজ্জিনের আযান শুনে

যায় ভরে যায় প্রানও।


ঐ শোনা যায় পাখির কুজন

ডাকছে আপন মনে

প্রভুর নামে করছে জিকির

ঐ না হিজল বনে

মায়ের মুখে মিষ্টি হাসি

যেন ফুলের ঘ্রাণও।


কথাঃ সংগ্রহ 

সুরঃ শাহাবুদ্দিন


এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলেই ফুল হয়ে যাই

 এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলেই

ফুল হয়ে যাই

বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণার

মূল হয়ে যাই।


ভুলে গিয়ে জীবনের পরিচয়

মানুষের রূপ ধরে অমানুষ হয়ে যারা বেঁচে রয়

এসো সেই সব পথ হারা পথিকের

মুক্তির কূল হয়ে যাই।


যে সমাজে মিথ্যের জয়গান

অনায়াসে চাপা পড়ে ন্যায় সততার শত অবদান

এসো সে সমাজ গঠনের ভার নিতে

কাজে মসগুল হয়ে যাই।।


কথা: বিলাল হোসাইন নূরী

সুর: মাহফুজ বিল্লাহ শাহী


জোছনা দিলে চাঁদের মুখে

 

জোছনা দিলে চাঁদের মুখে 

ফুলে দিলে ঘ্রাণ 

সেই আলোতে মন জুড়ালো 

উঠল দুলে প্ৰাণ ॥ 


পাতায় পাতায় সবুজ দিলে 

শাপলা শালুক বিলে ঝিলে 

হাসি ভরা মুখে দিলে 

খুশির মধুর বান ॥ 


প্রভাত দিলে রাতের শেষে 

দিনের ছবি উঠল ভেসে 

শহর নগর উঠল জেগে 

ছুটলো স্রোতের টান 


উদার আকাশ নীলে মাখা 

ফুলে ফলে ভরা শাখা 

ফসল যেন সোনার ঝাঁকা 

দান যে অফুরান ॥ 


কথা : গোলাম মোহাম্মদ 

সুর : মশিউর রহমান


আল্লাহ তোমার দয়া কত অফুরান

 আল্লাহ তোমার দয়া কত অফুরান 

গানে গানে শেষ হয় না 

নিখিল ভুবন মাঝে

দেখি সকাল সাঁঝে

তোমার করুণা ঘেরা এই দুনিয়া ।


শোকর তোমার প্রভু নাহি শেষ হয়

কত সুন্দর করে গড়েছো আমায় 

দিয়েছো সৃষ্টি মাঝে সেরা সম্মান

সবই তোমার করুণা ।


অসীম তোমার দয়া তুমি প্রেমময়

অটুট দীনের পথে রাখিও সদায়

দিও গো আমায় তুমি সুখের পরশ

তুমিই তোমার তুলনা ।


কথা ও সুর: আবদুস সালাম


সূর্য ওঠার পরে যদি

 সূর্য উঠার পরে যদি 

ভাঙে তোমার ঘুম।

ছুবহে সাদিক ভোরের পাখির

পাবে না তো চুম।

মুয়াযযিনের মধুর সুরে 

না দাও যদি সারা।

দেখবে না তো নিত্য নতুন

দৃশ্য নজর কাড়া।

জাগুক পাখি ভাঙুক তোমার

শিতল হাওয়ার ঘুম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।


রাত্রি জেগে জেগে তুমি

ঘুম কেড়ো না চোখের

তাইলে রোগে ভুগতে হবে

আসবে রে দিন দুখের।

মনে রেখো ঘুমের জন্য 

রাত দিয়েছেন আল্লাহ।

শান্তি পাবে হালকা হবে

মনের বোঝার পাল্লা।


যাওরে শুয়ে তাড়াতাড়ি 

জাগতে ভোরে বিছান ছাড়ি।

তবেই পাবে খোদা তায়ালার

নিয়ামাতের ধুম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।


শেষ রাত্রে যেগে উঠো 

থেকো না আর শুয়ে ।

পাক পবিত্র হয়ে পড়ো

খোদার কাছে নুয়ে।


রাতের শেষে খোদার পানে

দাড়াও জায়নামাজে,

খালেস দিলের সকল চাওয়া

আসবে তোমার কাজে।

কমল হৃদে মধুর সুরে 

পড়ো রে পাক কুরআন ।

জান্নাতেরই সুঘ্রাণ পাবে

তৃষ্ণিত এই পরান।

গভীর রাতের ইবাদাতে

সয়ং খোদা থাকেন সাথে।

এই রহমত পাওয়া থেকে 

হইয়ো না মাহরুম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।


কথা ও সুর: শুয়াইব বিন হাবিব


যদি আমার গান শুনতে মন চায়

 যদি আমার গান শুনতে মন চায়

কুরআনের সুর তুমি শুনে নিও

যদি আমার গান বুঝতে মন চায়

মাজলুমানের ব্যথা বুঝে নিও।


যেখানে মানবতা লাঞ্ছিত হয় 

সেখানে আমার এ গান

জালিমের বিরুদ্ধে লড়তে শেখো 

গানে গানে সে আহ্বান।

আমার গানের ভাষা বুঝতে যদি চাও

আজানের সুর তুমি শুনে নিও।


যদি আমার গান শুনতে মন চায়

কুরআনের সুর তুমি শুনে নিও

যদি আমার গান বুঝতে মন চায়

মাজলুমানের ব্যথা বুঝে নিও।


যে গানের সুরে সুরে জাগবে মানুষ

জাগবে ঘুমের পাড়া

কোরানের পথ পানে ছুটবে সবাই 

পড়বে নতুন সাড়া 

সে গানের সুর তুমি শুনতে যদি চাও

শহিদী মিছিলে তুমি সামিল হইও।


যদি আমার গান শুনতে মন চায়

কুরআনের সুর তুমি শুনে নিও

যদি আমার গান বুঝতে মন চায়

মাজলুমানের ব্যথা বুঝে নিও।