যার ঘরেতে জন্ম নিল
প্রথম শিশুকন্যা তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা কন্যা শিশুর বরকতে রব খোলে দুয়ার জান্নাহ সেই আনন্দে আরশে বয় মহাখুশির বন্যা। জাহেল যুগে কন্যা ছিল গোমড়া মুখের কারণ জীবন্ত তাই কবর দিয়ে করত রক্তক্ষরণ দাসীর জীবন ছিল তাদের ছিল চোখের কান্না কন্যা কন্যা কন্যা ছিল অপমানের বন্যা । ঐ হেরার আলো ফুটলো যখন দূর আরবের দেশে সম্মানিত হলো তারা রবকে ভালোবেসে কন্যা হলো সবচেয়ে দামি হীরা মতি পান্না তাদের পায়ের তলে দিলেন মহান প্রভূ জান্নাহ।কথা : নুমান আব্দুর রহিম
সুর ও সঙ্গীতায়োজন : আব্দুস সালাম
শিল্পী : সারা মনি ও সুরাইয়া আক্তার সাইফা
No comments:
Post a Comment