ইসমাঈলের বুকে


ইসমাঈলের বুকে ছিল
আল্লাহ প্রেমের সুর-বাণী তাই সহজেই রাজি হলো,
হতে নিজেই কুরবানী।।
হাসনাহেনা ফুলের মতো
সুবাসভেজা হৃদয় তার ইবরাহীমের মতোই ছেলে
ধৈর্যশীল ও ঈমানদার।
স্বপ্ন শুনেই বলেছিল—
‘আদেশ পালন করো বাপ’ তার নামে তাই সুললিত
আয়াত এলো কুরআনী।।
শোনো, কিশোর ভাই-বোনেরা,
গল্প শুধুই গল্প না ইসমাঈলের জায়গাতে আজ
নিজকে করো কল্পনা! এখন থেকেই জানতে হবে
জীবনদাতার পরিচয় তাঁর অমলিন ভালোবাসায়
জীবন সঁপে দিতে হয়। বেহেশত থেকে নামবে তখন
অনন্য এক উপহার সরল-সোজা পথ দেখাবে
ঝলমলানো নূর-দানি

No comments:

Post a Comment