এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

 এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন।


এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে

একবারও ভাব নি হায় চলে যেতে হবে।

কি হিসাব দেবে তুমি 

শেষ বিচারের দিন।


এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন।


নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে

দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে

তোমায় মনে রাখবে সবাই 

অল্প কিছুদিন।


এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন।







খাদিজার মত যদি জীবন গড়

খাদিজার মত যদি জীবন গড়ো

মা ফাতেমার মত পাবে সন্তান

তোমার জীবন হবে আনন্দময়

আয়েশার মত হও আদর্শবান।


বেদ্বীনের রঙে রাঙিওনা জীবন 

কোরআন হাদিস কর তোমার আপন ।

তোমার নিজেকে সপ দ্বীনের তরে 

তোমার আপন হবে আল্লাহ মহান।


লালসার পানে কভু বাড়িও না হাত

রাবেয়ার মতো তুমি করো ইবাদত

গাজালির মত যেন জীবনটা হয়

দোজাহানে পাবে তুমি পাবে সম্মান।








শাহরুল্লাহিল মুহাররম

কথা: বিলাল হোসাইন নূরী 

সুর: মুজাহিদ জামান 


শাহরুল্লাহিল মুহাররম (৩)


হিজরত থেকে এসেছে হিজরি

অমলিন ইতিহাস,

আলোকিত তার প্রথম সোপান,

পুতঃপবিত্র মাস।


শাহরুল্লাহিল মুহাররম (৩)


এ মাসে সিয়াম-শ্রেষ্ঠ সিয়াম 

ফরজ রোজার পরে তার দাম

ফুল ও ফসলে সুশোভিত হয়

আমলের যতো চাষ ।

পুতঃপবিত্র মাস।

শাহরুল্লাহিল মুহাররম (৩)


নবী মুসা এক বিশাল বিজয় 

এ মাসেই খুঁজে পায়

লোহিত সাগরে ফেরাউন তার 

দলসহ ডুবে যায় । 

পুতঃপবিত্র মাস।

শাহরুল্লাহিল মুহাররম (৩)


এ মাসে আশুরা-ভিন্ন আমেজ 

হৃদয়ে জাগায় ঈমানের তেজ 

এক বছরের কাফফারা তার 

সিয়ামের উপবাস।।

পুতঃপবিত্র মাস।

শাহরুল্লাহিল মুহাররম (৩)




আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ (বাংলা)

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

তুমি রহিম তুমি রহমান
তুমি যে এ জব্বার।
আমি তোমার নাফরমান
বান্দা বড়ই গুনাহগার।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

আকাশ বাতাস বৃক্ষ তৃণ লতা
যিকির করে যে তোমার।
তুমি মহান মহিয়ান
তুমি জাল জালালে ওয়াল ইকরাম।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

তুমি খাওয়াও তুমি পরাও
তোমারি তো সবি অনুদান।
তোমার নামের যিকির করে
সাত জমিন আসমান।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

তুমি বিশাল জল রাশির বুকে
ঢেউয়ে ঢেউয়ে তোল শুর।
আবার জমিনের বুক ছিড়িয়া
ফসল ফলাও ভরপুর।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

ভেবে ব‍্যকুল দেখে তোমার
কুদরতের খেলা।
শুন‍্যের মাজে কেমন তুমি
ভাসাও মেঘের ভেলা।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ

কি সুন্দর ফুলে ফলে
তুমি সাজালে জগতময়।
কোথাও সমতল পাহাড় ও জল
কোথাও আবার মরূময়।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

আকাশ পানে চেয়ে দুনয়ন
ক্লান্ত দিশেহারা।
কেমনে সাজালে দিনের সূর্য
রাতের চাঁদ তারা।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

আমি এতিম হয়ে কাঁদিনা কেন



আমি এতিম হয়ে কাঁদিনা কেন

তোমরা বলতে পারো 

এতিম ছিলেন আমার নবী

এতিম আমি ও । (২)


নেই বাবা মা আমার

নেই যে বাড়ি ঘর (২)

আমার মত কপাল পোড়া

নেইতো ভবে আর।

তবু মনে নিয়ে সান্তনা

কাটাই দিন রাত।

এতিম ছিলেন আমার নবী

হজরত মুহাম্মদ।


আমি এতিম হয়ে কাঁদিনা কেন

তোমরা বলতে পারো 

এতিম ছিলেন আমার নবী

এতিম আমি ও।



জীবন চলার পথে

রয় যে আপন পর 

এই জীবনে রইলো না মোর 

আপন কোন ঘর। 

তবু মনে নিয়ে সান্তনা

কাটাই দিন রাত

এতিম ছিলেন আমার নবী

হজরত মুহাম্মদ।


আমি এতিম হয়ে কাঁদিনা কেন

তোমরা বলতে পারো 

এতিম ছিলেন আমার নবী

এতিম আমি ও।










হতাম যদি নাম না জানা ফুল


হতাম যদি নাম না জানা ফুল

কিংবা যদি  হতাম নদীর কূল

হতাম যদি অচিন কোন তারা

অদেখা এক গহীন ঝর্ণাধারা

কোন কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছা ছাড়া

প্রভুর ইচ্ছা ছাড়া

প্রভুর ইচ্ছা ছাড়া

হতাম যদি আমি কোন পাখি

উঠতো জেগে নামাজি মোর শুনে ডাকাডাকি

সেই নামাজের তাসবিহ শুনে হতাম পাগল পারা

হতাম পাগল পারা

হতাম যদি নাম না জানা ফুল


হতাম যদি আমি জলের ঢেউ

ভেসে যেতাম গভীর জলে বুঝতো নাতো কেউ

রোদ ঝিলিকের সাথে মিশে হতাম আপন হারা

হতাম আপন হারা।

হতাম যদি নাম না জানা ফুল

কিংবা যদি হতাম নদীর কুল

হতাম যদি অচিন কোন তারা

অদেখা এক গহীন ঝর্ণাধারা।

কোন কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছে ছাড়া

প্রভুর ইচ্ছে ছাড়া

প্রভুর ইচ্ছা ছাড়া।

হতাম যদি নাম না জানা ফুল

কিংবা যদি হতাম নদীর কুল

হতাম যদি অচিন কোন তারা

অদেখা এক গহীন ঝর্ণাধারা।

হতাম যদি নাম না জানা ফুল।।












ওয়াদা দিয়ে কাজ করে না

ওয়াদা দিয়ে কাজ করেনা 

কথা রাখার ধার ধারে না 

মিথ্যা যার কাছে যেন অতি স্বাভাবিক

সেইতো মুনাফিক, শোন সেইতো মুনাফিক ।


কেউ কখনো যতন করে রাখলে আমানত 

খুব সাধারন তারই কাছে করে খেয়ানত

মিথ্যা ঘিরে থাকে যাহার কথার চতুর্দিক ।

সেইতো মুনাফিক, শোন সেইতো মুনাফিক ।


কথার খেলাপ হয় যে তাহার কেবল বারে বারে 

মিথ্যা এবং বরখেলাপি নিত্য ব্যবহারে।

ওয়াদা করে ভঙ্গ করা স্বভাব বড়ই তার

কাজের সাথে মিল থাকেনা মুখের ব্যবহার 

কথা রাখার ব্যাপারে যে নয়কো আন্তরিক । 

সেইতো মুনাফিক, শোন সেইতো মুনাফিক ।

সেইতো মুনাফিক, শোন সেইতো মুনাফিক ।


কথা: গাজী নয়ন ইসলাম 

সুর: মশিউর রহমান



আমার মন ছুটে যায়

আমার মন ছুটে যায় নবীর মদিনায়

যেথা নবীজি ঘুমায়।


হেরা গুহায় শুনতে পেলেন 

আল কোরআনের বাণী

দ্বিধা দ্বন্দ্ব দূর হলো সব 

কাটলো পেরেশানি।

বিপ্লবী পয়গামে নবীর জীবন বদলে যায়।

যেথা নবীজি ঘুমায়।


শিশু-কিশোর ছিল ব্যকুল 

নবীর দিদার পেতে

মিষ্টি করে মুচকি হেসে 

সালাম দিতেন আগে

নবীর মধুর সম্ভাষণে প্রাণ জুড়িয়ে যায়।

যেথা নবীজি ঘুমায়।


লাত মানাত এর দীপ নিভে যায় 

তৌহিদ আবায়

জাহেলিয়াত যায় হেরে যায় 

নবীর সাধনায়।

মোর নবীজী অধির হলেন 

আসমানী ফরমানে

ঘরে ঘরে সঙ্গী পেলেন 

দিনের আহবানে।

পাক কালেমার আসলো বিজয় আঁধার দুনিয়ায়।

যেথা নবীজি ঘুমায়।


গরিব দুঃখী অসহায়ের 

ছিলেন সদা পাশে

দলে দলে নবীর কাছে 

তাই তো ছুটে আসে

সাদা কালোর ঘুচল বিভেদ 

নবীর ঘোষণায়।

যেথা নবীজি ঘুমায়।