গানঃ মেশকের ঘ্রাণ
কথাঃ নুরুজ্জামান শাহ্ সুরঃ নিয়ামুল হোসেন চারপাশে আজ শুধু মেশকের ঘ্রাণ মনগুলো হয়ে গেছে মোতির বাগান উঠোন ভরেছে শুধু রহমের ফুলে বারাকার সুর তোলে এলো রমাদান।। মালিক দিয়েছে এঁটে আগুনের দোর এবার ফোঁটাও চোখে নাজাতের ভোর শয়তান কারাগারে দু'পায়ে শেকল এসো গাই একসাথে তাকওয়ার গান।। সিয়ামের দিন আর কিয়ামের রাত নেকিফুলে ভরে নাও এসেছে বরাত এই মাস চলে গেলে আমল বিহীন পাবো না নাজাত আর যতো তুলি হাত! সেজেছে নতুন করে বাগিচার ঘর রোজাদার পাবে শুধু রাইয়ানী বর পোড়াও এমন করে গুনার পাহাড় মালিকের হাতে যেন মেলে প্রতিদান।।কোথায় পাবে বল এমন লাল সবুজের দেশ
কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ
মন মাতানো পরিপাটি শ্যামল বরন কেশ।
রবের দেয়া সে যে আমার
প্রাণের বাংলাদেশ
প্রাণের বাংলাদেশ।
আযান শুনে হয় যেখানে রোজ সকালে ভোর
পাক পাখালির কলতানি খোলে সবাই দোর।
শিশির ভেজা দূর্বাঘাস ও
দারুন পরিবেশ
দারুন পরিবেশ।
নদী নালা খাল বিলেতে
নানা সাধের মাছ
প্রাণ জুড়ে যায় পাহাড় দেখে
হরেক রকম সাজ ।
শাপলা বেলি জুঁই চামেলি সুবাস ভরা ফুল
রূপ লাবণ্য ভালোলাগায় নেই যে তাহার তুল
সকল দেশের রানী সে যে
জানে দেশ বিদেশ।
জানে দেশ বিদেশ।
আমরা সকল দেশের শিশু যাব
আমরা সকল দেশের শিশু যাব
নবীর মদিনায়!
তোরা- সঙ্গে যাবি আয়
আয় আয় আয়
তোরা- সঙ্গে যাবি আয়
আমার- নবীর মদীনাতে
খোদার রহম দিনে রাতে,
সবাই সেথা ভালোবেসে
ভালোবাসা পায়।।
নবীর পথে চলে সবাই
পায় যে দ্বিনের আলো,
আর নবীর মুহব্বতে ডুবে
সবাই বাসে ভালো।।
সেথা- রহমতে আলম
সেথা সৃষ্টি নিরুপম
সেথা ইনসানিয়াত পূর্ণ হলো
নবীর অছিলায়।।
-ফররুখ আহমেদ-
সততার গুনে যারা গুণী হয়
সততার গুনে যারা গুণী হয়
তারাইতো সমাজের আসল মানুষ
কোন ক্রান্তি কালে তারা থাকে না বেহুঁশ ।
সৎ মানুষেরা যে জনপদে যায়
সহসাই জীবনের স্বাদ বদলায়
উড়ায় জীবন জুড়ে সুখের হাউশ ।
সত্যের সৌরভে ভরা যার মন
তার মনে বেদনার নেই ক্রন্দন
উড়ায়না সে কোন মিথ্যে ফানুস ।
লালসার কাছে তারা হেরে যায় না
অন্যায় পথে তারা কিছু চায় না
খোদার জিকিরে থাকে তাজা ফুসফুস ।
কথাঃ জাকির আবু জাফর
সুরঃ শিল্পী মশিউর রহমান
মা আমিনার চাঁদ কে সবাই
বলতো আলামিন
তাঁর নূরের আভায় হাসতো মরু
কাঁপতো মুশরিকিন।।
ছোট্ট বালক ভাবতো লোকের কথা
চতুর্দিকে হত্যা পাশবতা
চিন্তা করেন কি করা যায়
হননি সাহসহীন।।
আল আমিনের চোখে নামে পানি
রুখতে হবে মিথ্যার হানাহানি
ছোট্ট বালক সেই ভাবনায়
কাঁটায় রাতদিন।।
কিশোর তরুণ একত্র হয়
মিলাই হাতে হাত
রুখতে হবে পাপ অনাচার
রুখতে তিমির রাত
সবাই মিলেই সংঘ কায়েম করে
আর না যেন মিছেই মানুষ মরে
বঞ্চিতদের পক্ষে তারা
শির করে উড্ডীন।
কথাঃ গোলাম মোহাম্মদ
সুরঃ মিজানুর রহমান রায়হান
রসুল নামের ফুল এনেছি রে
রসুল নামের ফুল এনেছি রে
গাঁথবি মালা কে?
এই মালা নিয়ে রাখবি বেঁধে
আল্লাহ তালাকে॥
অতি অল্প ইহার দাম
শুধু আল্লাহ রসুল নাম,
এই মালা পরে দুঃখ-শোকের
ভুলবি জ্বালাকে॥
এই ফুল ফোটে ভাই দিনে রাতে
(ভাই,রে ভাই!)
হাতের কাছে তোর
ও তুই কাঁটা নিয়ে দিন কাটালি রে
তাই রাত হলো না ভোর।
এর সুগন্ধ আর রূপ বয়ে যায়
নিত্য এসে তোর দরজায় রে
পেয়ে ভাতের থালা ভুললি রে তুই
চাঁদের থালাকে॥
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম
আমরা আলোর নতুন পাখি
আমরা আলোর নতুন পাখি
কণ্ঠে নতুন গান,
নতুন দিনের জন্য করি
নতুন অভিযান ||
.
হৃদয় ভরা স্বপ্ন সবার
জোছনা ভরা রাত,
ভোরের আগেই ভোরের দিকে
বাড়িয়ে দিলাম হাত—
হাতের সাথে হাত মেলাতে
করছি আহ্বান ||
.
নতুন করে বলবো কথা
নতুন করে হাসি,
সবাই সবার জন্য দেবো
ভালোবাসা বাসি—
দুঃখ সুখে মিলবো সবাই
ভুলবো অভিমান ||
.
এসো এসো স্বপ্নটাকে
দীর্ঘ করে তুলি,
ছোট্ট বুকে মস্ত আশার
দরজাটাকে খুলি—
মরুর বুকে দেখবে তখন
ঝর্ণা বহমান ||
কথাঃ জাকির আবু জাফর
সুরঃ লিটন হাফিজ চৌধুরী
আজ আছি ফুলকলি
আজ আছি ফুলকলি কাল যে হবো ফুল
ঘ্রাণে ঘ্রাণে পৃথিবীটা করবো যে আকুল।।
আমাদের চারামন ভীষণ নরম
আদর সোহাগে চাই যতন পরম
শাসনে বারণে রেখো করি যদি ভুল।।
পাই যদি ভালোবাসা মমতার ছাদ
একদিন ফুটে হবো দ্বাদশীর চাঁদ!
আমাদের সবগুলো পাপড়ি ফুটুক
গুন গুন করে এসে ওলিরা জুটুক
হেসে হেসে দোল খাবে গাবে বুলবুল।।
কথাঃ নূরুজ্জামান শাহ্
সুরঃ আব্দুস সালাম