মাগো তোমার ছবি আঁকা
লাল সবুজের ওই পতাকা
আমি বড়ই ভালবাসি মাগো
বড়ই ভালোবাসি।
মাগো তোমার মুখে জড়ুক
রোদ মাখা ওকে চাঁদের হাসি।
শেষ বিকেলে মেঘের ঘুড়ি
যায় ছড়িয়ে সুর মাধুরী
রোদ্র মেঘের কোলাকুলি
কভু চলে পাশাপাশি।
মাগো তোমার ....
নীল জোনাকি মায়াবি আলো
দূর করে দেয় মনের কালো
আমার প্রাণে কি সুখ আনে
বয়ে যাওয়া হাওয়ার বাশি।
মাগো তোমার ...
পাখ পাখালির কন্ঠ শোনে
আমার হৃদয় ছন্দ বোনে
বন বনানির সুর লহরী
আমায় বানায় পিয়াসী।
মাগো তোমার...